বাংলাদেশে ফের সংখ্যালঘুর উপর নির্যাতনের ঘটনা। আরও এক হিন্দু প্রৌঢ় গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন। নিহতের নাম খোকন দাস। ৫০ বছর বয়সী এই ব্যক্তি শুরুতে গোষ্ঠী হামলার শিকার হন। গুরুতর জখম হন তিনি। এরপর উন্মত্ত জনতা তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের শরীয়তপুর জেলায় গত গতকাল (বুধবার, ৩১শে ডিসেম্বর) এই বীভৎস ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে খোকন দাস বাড়ি ফিরছিলেন। মাধপথে তাঁর উপর একদল লোক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, মারধর করে। এরপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়।

ডিসেম্বরের শেষদিকে আততায়ীদের গুলিকে খুন হয়েছেন বাংলাদেশের ইনকেলাব মঞ্চের অহ্বায়ক তথা আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী ওসমান হাদি। এরপরই প্রতিবেশিটি দেশটিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে যায়। নানা জায়গায় নির্যাতন চালানো হয় সংখ্যালঘুদের উপর। সম্প্রতি এটা বাংলাদেশে হিন্দুদের ওপর চতুর্থ হামলার ঘটনা।